খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

কালিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে দু’টি পিস্তলসহ গ্রেফতার ২

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
০২:২৮ এ.এম | ২৪ জুন ২০২৬


সাতক্ষীরার কালিগঞ্জে দেশে তৈরি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। থানার সহকারী উপ-পরিদর্শক আতিকুর রহমান ও অন্যান্য অফিসার সম্মিলিতভাবে পৃথক অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে আনিছুর রহমান (৩৪) এবং কৃষ্ণনগর গ্রামের মোসলেম কাগুচির ছেলে মহাসিন কাগুচি (২৮)।
থানা সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত গহর আলী সরদারের ছেলে আজিবর রহমান (৫৫) এর সাথে পাশর্^বর্তী শংকরপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে আনিছুর গংদের দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। বিরোধের সূত্রে গত ২১ জুন বিকেল পৌনে ৬টার দিকে কৃষ্ণনগরের বন্ধন হাসপাতালের সম্মুখে আনিছুর রহমান এবং তার সহযোগীরা পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আজিবর রহমানের উপর হামলা চালায়। এ সময় তারা ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আজিবুর রহমানকে তারা বেধড়ক মারপিট করতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা ঘটনাস্থলে এলে আনিছুর রহমান ও তার সহযোগী সন্ত্রাসীরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আজিবর রহমান গত ২২ জুন কালিগঞ্জ থানায় আনিছুর রহমানকে প্রধান আসামি করে মোট ৪ জনের নাম উলে­খ এবং অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-২৬)। এর পরপরই সহকারী উপ-পরিদর্শক আতিকুর রহমান ও থানার কয়েকজন অফিসারের নেতৃত্বে পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নির্ণয় পূর্বক ঝটিকা অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে বেনাদোনা এলাকা থেকে একটি দেশীয় পিস্তলসহ মামলার প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেফতার করেন। পরবর্তীতে মঙ্গলবার  বিকেলে পৃথক অভিযান চালিয়ে কৃষ্ণনগর শ্মশানঘাট এলাকা থেকে মামলার ৩নং আসামি মহাসিন কাগুচিকে আরও একটি দেশীয় পিস্তলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আনিছুর রহমান ও মহাসিন কাগুচি কালিগঞ্জের কৃষ্ণনগরসহ পাশর্^বর্তী এলাকার ত্রাস দুর্ধর্ষ ডাকাত ইয়ার ও বাহার আলীর অন্যতম সহযোগী বলে পুলিশ জানিয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম দ্রুত বিচার আইন (২০০২) এর ৪/৫ ধারায় দায়ের হওয়া মামলায় দুই আসামিকে পিস্তলসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ