খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল

খবর বিজ্ঞপ্তি |
০৩:০৫ এ.এম | ২৪ জুন ২০২৬


অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে গতকাল নগরীতে মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হয়। নগর যুবদলের আহŸায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে সদস্য সচিব রবিউল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, আতিক আল হাসান মিন্টু ও শফিকুল ইসলাম শফিক। কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম-আহŸায়কবৃন্দ, সদস্যবৃন্দ এবং মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, অপপ্রচার, গুজব ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ড গণতান্ত্রিক রাজনীতির জন্য ক্ষতিকর। এসব অপতৎপরতার বিরুদ্ধে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহŸান জানান তারা। প্রতিবাদ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

প্রিন্ট

আরও সংবাদ