খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

পৃথক বিবৃতিতে এমইউজের শুভেচ্ছা ও নিন্দা

খবর বিজ্ঞপ্তি |
০৩:০৮ এ.এম | ২৪ জুন ২০২৬


একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ। এছাড়া অপর এক বিবৃতিতে ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে পেশাগত দায়িত্বপালনরত সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 
একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী : মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা অফিস আয়োজিত অনুষ্ঠানে অফিসের কর্মরত সাংবাদিকদের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এমইউজের এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন ৭১ টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে। 
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, এমইউজে’র সদস্য ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, এমইউজের কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল, খাইরুল আলম সবুজ, রাজু হাওলাদার, ফকির শহিদুল ইসলাম, রাজু আহমেদ, হুমায়ুন কবির রানা প্রমুখ। 
বিসিবি পরিচালক তুহিনকে শুভেচ্ছা : এদিকে খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে ইউনিয়নের পক্ষ থেকে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন তার নেতৃত্বে খেলাধুলা আরো গতিশীল হবে। এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, কনক রহমান, খাইরুল আলম, কবির মুন্সি, রাজু হাওলাদার, মেহেদী হাসান, ফকির শহিদুল ইসলাম, রাজু আহমেদ প্রমুখ। 
ঢাকায় সাংবাদিকদের উপর হামলা নিন্দা : মঙ্গলবার ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে পেশাগত দায়িত্বপালনরত সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও  অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি করেছেন। বিবৃতিদাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান সহ নেতৃবৃন্দ। 
অনুরুপ বিজ্ঞপ্তি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ডঃ মোঃ জাকির হোসেন। সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

প্রিন্ট

আরও সংবাদ