খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ডুমুরিয়ায় সন্ত্রাসবিরোধী সমাবেশে মনিরুজ্জামান মন্টু

জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা রাজপথে থেকেই কঠোর হস্তে দমন করবে বিএনপি

খবর বিজ্ঞপ্তি |
০৩:০৯ এ.এম | ২৪ জুন ২০২৬


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, উন্নয়নের প্রথম শর্তই হলো শান্তি ও স্থায়িত্ব। আজ যখন দেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন কিছু কুচক্রী মহল, সন্ত্রাসী ও সন্ত্রাসী গোষ্ঠী দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই-জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রাজপথে থেকেই কঠোর হস্তেদমন করবে বিএনপি। বাংলাদেশকে আর কোনদিন গণহত্যাকারীদের হাতে তুলে দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া উপজেলা সদরে সারাদেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাস বিরোধী মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, কে এম আশরাফুল আলম নান্নু, মল্লিক আব্দুস সালাম, হাফিজুর রহমান, সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন, ঈসমাইল হোসেন, আব্দুল হালিম ও মশিউর রহমান লিটন প্রমুখ। সমাবেশে শেষে বিশাল মিছিল সহকারে ডুমুরিয়া সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
এদিকে, সকাল থেকেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’ স্লোগানে স্লোগানে অবস্থান নেন তারা। খুলনার জিরোপয়েটে অবস্থান নিয়ে সমাবেশ করে জেলা বিএনপি ও যুবদল।
কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। জেলা ও মহানগরীতে যুবদল, স্বেচ্ছাসেবকদল ছাত্রদলসহ বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা পৃথকভাবে রাজপথে অবস্থান করে।

প্রিন্ট

আরও সংবাদ