খুলনা | বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা’ শীর্ষক আলোচনা

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ২৫ জুন ২০২৬


‘‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’’ শীর্ষক আলোচনা সভা বুধবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশ^ পরিবেশ দিবস ২০২৬ পালন উপলক্ষে বেসরকারি সংস্থা রূপান্তর এ আলোচনা সভার আয়োজন করে। 
রূপান্তর’র নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে আলোচনা সভায় বিষয় ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম, ইকবাল হাসান তুহিন, মোঃ জাহিদুল ইসলাম ও মাহফুজুর রহমান মুকুল।
আলোচনা সভায় উন্মুক্ত অধিবেশন সঞ্চালনা করেন অধ্যাপক আনোয়ারুল কাদির। সুন্দরবন সংলগ্ন সতেরটি উপজেলার ইয়ুথ ফর সুন্দরবন যুব ফোরামের সদস্যবৃন্দ, সংবাদিক, উন্নয়নকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদ ও নাগরিক নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় নদীতে প্লাস্টিক বর্জ্য না ফেলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ