খুলনা | বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

অবহিতকরণ ও পরিকল্পনা সভায় কেসিসি প্রশাসক

ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সফলে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ২৫ জুন ২০২৬


নগরীতে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বুধবার বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। ব্যাপক প্রচারের মাধ্যমে এ কর্মসূচির বিষয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে হবে। হাম-রুবেলা ও ডেঙ্গু-চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে সাফল্যের উদাহরণ টেনে প্রশাসক বলেন, একইভাবে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনও সফল করতে হবে। হামে এখনো শিশু মৃত্যুর মত দুঃখজনক ঘটনা ঘটছে উলে­খ করে তিনি বলেন, ভিটামিন এ-প্লাস ক্যাপসুল রোগ সংক্রমণের হার হ্রাস করতে ভ‚মিকা রাখবে। প্রশাসক ওয়ার্ড পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন এবং একটি শিশুও যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। 
উলে­খ্য, আগামী ২৮ জুন দেশীব্যাপী একযোগে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। সভায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রত্যেকটি স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রচার করার জন্য শিক্ষকদের এবং শুক্রবার জুম্মার নামাজে উপস্থিত মুসলি­দের মাঝে প্রচার করার জন্য ইমামদের প্রতি আহŸান জানানো হয়। এছাড়া ক্যাম্পেইন চলাকালীন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ সকল কর্মকর্তাদের ক্যাম্পগুলি নিয়মিত পরিদর্শনের নির্দেশনা দেয়া হয়। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেন ও ইউনিসেফ-খুলনার প্রধান মোঃ কাওছার আহমেদ। অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদার, পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক মোঃ আকিব উদ্দিন, কেসিসি’র সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল­াহ আল ইমরান, সিভিল সার্জন ডাঃ মাহফুজা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, বানৌজা উপশমের পরিচালক সার্জন লেঃ কমান্ডার জেরিন আফরোজ, থানা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহানসহ কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও জোন ইনচার্জগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ