খুলনা | শুক্রবার | ২৬ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩

কুরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার মাদ্রাসা সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ২৬ জুন ২০২৬


খুলনা জামি'আ রশীদিয়া গোয়ালখালী মাদ্রাসায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১০টায় বিভাগীয় মাদরাসা সম্মেলন ও কেন্দ্রীয় পরীক্ষায় ২০২৬ সেশনে মেধা তালিকায় স্থান অর্জনকারী খুলনা বিভাগীয় শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদ্বীন আলহাজ্ব মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। 
সেক্রেটারি মুফতী মাহবুবুর রহমান ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান ও সংগঠন সমন্বয় কর্মকর্তা মাওলানা ইব্রাহিম মৃধা।
সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার সহ-সভাপতি মুফতী আব্দুর রহিম, জয়েন্ট সেক্রেটারি মুফতী আবু রায়হান, বিভাগীয় প্রশিক্ষক মাওলানা আব্দুল ওহাব, প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, দপ্তর সম্পাদক মাষ্টার হারুনার রশীদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরিদী। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড যশোর জেলা সভাপতি মুফতী ওবায়দুল¬াহ বাশীর, খুলনা জেলা সভাপতি মাওলানা ইবাদুর রহমান, সহ-সভাপতি মাওলানা আরিফ বিল¬াহ, নড়াইল জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল হান্নান, ঝিনাইদহ জেলা সভাপতি মুফতী মাহমুদুল হাসান, কুষ্টিয়া জেলা সভাপতি মুফতী মোক্তার হোসাইন, বাগেরহাট জেলা সেক্রেটারি আতিকুর রহমান, সাতক্ষীরা জেলা সভাপতি মুফতী রবিউল ইসলাম, মাগুরা জেলা সেক্রেটারি মুফতী ফখরুল ইসলাম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ