খুলনা | শুক্রবার | ২৬ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩

বটিয়াঘাটায় অজ্ঞাত মধ্য বয়সী নারীর মরদেহ উদ্ধার

বটিয়াঘাটা প্রতিনিধি |
০১:৩৬ এ.এম | ২৬ জুন ২০২৬


বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের মাইলমারা আউশখালি এলাকার স্লুইস গেট নামক স্থানে অজ্ঞাতনামা মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে।
জানা গেছে এলাকাবাসী গেটের পাশে দূব¬া ঘাসের উপর এক মহিলার নাক ও মুখে রক্ত এবং ফুলে থাকা লাশটি দেখতে পেয়ে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে জেলা সিআইডি পুলিশকে খবর দেয়। সিআইডি পুলিশ লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত সনাক্ত করতে পারেনি। পুলিশের প্রাথমিকভাবে  ধারণা, মহিলা প্রাকৃতিক ভারসাম্যহীন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হয়তো বা তার এ মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আজ শুক্রবার ময়নাতদন্ত করা হবে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ