খুলনা | শুক্রবার | ২৬ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
০১:৩৭ এ.এম | ২৬ জুন ২০২৬


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর মাঠে বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজমুল হোসেন রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে নাজমুল হোসেন বাড়ির পার্শ্ববর্তী মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ