খুলনা | শুক্রবার | ২৬ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়ায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৩৭ এ.এম | ২৬ জুন ২০২৬

 
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গণধর্ষণের ঘটনায় জড়িত দুই  আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের আইতলা এলাকার এক গৃহবধূ (৪২) বুধবার বিকেলে বলাবুনিয়া গ্রামে বেড়াতে যান। রাত ৯টার দিকে চিংড়া গ্রামের মৃত হাই শেখের ছেলে জিল­ুর রহমান শেখ (২৮), ডুমুরিয়া সদরের গোলাম ফকিরের ছেলে আসাদ ফকির (৪৫) ও আইতলা এলাকার মাজেদুল গাজীর ছেলে আবু হানিফ গাজী (৩০) ওই বাড়িতে যায় এবং গৃহবধূকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তাকে ফুসলিয়ে নিয়ে রওনা হয়। পথিমধ্যে চিংড়া মন্দিরের কাছে পৌঁছালে ওই গৃহবধূকে জোরপূর্বক পাশের একটি নির্জন বাগানে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ ডুমুরিয়া থানায় হাজির হয়ে ধর্ষণের আভিযোগ একটি মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, গণধর্ষণের শিকার এক গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে মামলার জিল­ুর রহমান ও হানিফ গাজীকে আটক করা হয়েছে। ভিকটিমকে  পুলিশ হেফাজতে আছে ডাক্তারি পরিক্ষা করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। অন্য অসামি গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ