খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪২ এ.এম | ২৮ জুন ২০২৬


গত ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে গতকাল শনিবার খুলনা বিভাগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য এবং স্বতঃস্ফূর্ত অলিম্পিক র‌্যালি। ক্রীড়া চেতনাকে তরুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সুস্থ-সবল সমাজ বিনির্মাণের প্রত্যয়ে এই ব্যালির আয়োজন করা হয়। খুলনার সর্বস্তরের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, তরুণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো আয়োজন।
“মুভ, লার্ন, ডিসকভার” অলিম্পিকের এই মূল বাণীকে ধারণ করে খুলনার ক্রীড়া অঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয় এই অনুষ্ঠানে। মাদক ও ডিজিটাল স্ক্রিনের আসক্তি দূরে ঠেলে তরুণদের মাঠমুখী করাই আমাদের লক্ষ্য। অলিম্পিক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালিতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা মোঃ আব্দুল্ল¬াহ হারুন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, পুলিশ সুপার, খুলনা মোঃ কামরুল ইসলাম, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর খুলনা মোঃ মোস্তাক উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ মোস্তফা আলম। র‌্যালিটি খুলনা বিভাগীয় স্টেডিয়াম হতে শুরু করে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এসে সমাপ্ত হয়।

প্রিন্ট

আরও সংবাদ