খুলনা | রবিবার | ২৮ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩

শিক্ষাবিদ ও সাংবাদিক ইমদাদুল হকের সাহিত্যকর্ম নিয়ে খুবিতে সেমিনার অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি |
০২:২৮ এ.এম | ২৮ জুন ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষাবিদ ও সাংবাদিক ‘কাজী ইমদাদুল হকের সাহিত্য কর্ম : দিক ও দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে এ সেমিনারটি আয়োজক। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩নং একাডেমিক ভবনে এ সেমিনারে বক্তারা প্রখ্যাত সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জীবনী এবং তাঁর সাহিত্যকর্ম সম্পর্কে নানা দিক তুলে ধরেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুনর রশীদ খাঁন। 
তিনি বলেন, কাজী ইমদাদুল হক খুলনার পাইকগাছার সন্তান। তাঁর বিষয়ে এ ধরনের আয়োজন খুবই প্রশংসাযোগ্য। প্রাবন্ধিকদের প্রবন্ধের সূত্র ধরে তৎকালীন বাঙালি মুসলমানের কুসংস্কার, শিক্ষাহীনতা ও পশ্চাৎপদতার বিষয়গুলোকে তার আলোচনাতে নিয়ে আসেন। সেমিনারের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন তিনি।
সেমিনারে বিশেষ বক্তব্য রাখেন বাংলা একাডেমির গ্রন্থগারিক ও সহকারী সম্পাদক আসাদ আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ডিসিপ্লি¬নের সহযোগী অধ্যাপক ড. আসমা ইয়াসমিন রুনা, সহকারী অধ্যাপক অন্তরা বিশ্বাস। সেমিনারে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী। সহকারী অধ্যাপক শাকিলা আলমের সঞ্চালনায় কাজী ইমদাদুল হকের সাহিত্য কর্মের উপর আলোচনা করেন বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. শেখ রজিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. ইমরান কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ডিসিপ্লি¬নের প্রধান অধ্যাপক ড. মোঃ দুলাল হোসেন।
 

প্রিন্ট

আরও সংবাদ