খুলনা | রবিবার | ২৮ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে মনা

পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম

খবর বিজ্ঞপ্তি |
০২:৩১ এ.এম | ২৮ জুন ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের পরিবেশ অত্যন্ত ঝুঁকির  মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে দেশব্যাপী বৃক্ষরোপণ ও সবুজায়ন মাধ্যমে আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। 
শনিবার বিকেলে সিটি ‘ল’ কলেজ খুলনার চত্বরে আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধনকালে এ কথা বলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে  উপস্থিত এড. আবদুল্লাহ বাচ্চু, এড. আকরাম হোসেন, অধ্যক্ষ এম এ আওয়াল, চৌধুরী হাসানুর রশিদ  মিরাজ, কেডিএ’র প্রকৌশলী মোঃ সাবিরুল ইসলাম। মাসব্যাপী বৃক্ষরোপণকালে আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ, সরদার আবু তাহের, এড. শামীমা সুলতানা শিলু, কবি সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, ইঞ্জিঃ নাজমুল হুদা, মোল্লা মারুফ রশিদ, শেখ  মঞ্জুর হাসান অপু, শেখ ওমর ফারুক কচি, মল্লিক আবুল কালাম আজাদ, মীর কাউসার মিজু, রহুল আমিন মিঠু, নাজমুল তারেক তুষার, জি এম ফারুক প্রমুখ। বৃক্ষরোপনের পূর্বে কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা’র নেতৃত্বে বৃক্ষরোপণে জনসচেতনতায় উদ্বুদ্ধকরণে একটি র‌্যালি বের হয়।

প্রিন্ট

আরও সংবাদ