খুলনা | সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৩৩ পি.এম | ২৮ জুন ২০২৬


বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত বেল্লাল সরদার (৪৭) কে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।

আজ রোববার (২৮ জুন) সন্ধ্যার আগমুহূর্তে শহরের নাগেরবাজার এলাকায় ভাড়াবাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।

বেলাল সরদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার মৃত তোতা সরদারের ছেলে। হত্যার স্বীকার রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। দিনমজুর বেল্লাল সরদার দীর্ঘদিন ধরে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে নাগেরবাজার এলাকার মমিনউদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন বলেন, রাজিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে।  আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট আর ২৫০ শহর জেলা হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে। অভিযুক্ত স্বামী বেলাল সরদারকে শহরের কেবি বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

প্রিন্ট

আরও সংবাদ