খুলনা | সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

খুলনায় ভাঙ্গাড়ি ব্যবসায়ী মানিককে প্রকাশ্যে গুলি

নিজস্ব প্রতিবেদক |
১২:২১ এ.এম | ২৯ জুন ২০২৬


মহানগরীর গল্লামারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর গল্লামারী এলাকার আইডিয়াল নার্সিং হোমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে আসা একদল যুবক হঠাৎ রফিকুল ইসলাম মানিককে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একটি গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা আহত মানিককে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এদিকে গুলির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। 
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে তার ভাঙ্গাড়ি ব্যবসা রয়েছে। রাতে সেখানে অবস্থান করছিলেন তিনি। এর আগে সায়েল নামে এক সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। সেই দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে গুলি করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ