খুলনা | সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

রূপসায় ঘেরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

রূপসা প্রতিনিধি |
০২:০০ এ.এম | ২৯ জুন ২০২৬


রূপসা উপজেলায় ঘেরের পানিতে ডুবে সিজাদ নামে ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকার মদিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিজাদ জয়পুর গ্রামের মদিনা সড়কের বাসিন্দা মুরাদ শরীফ ও শিল্পি বেগম দম্পতির সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে শিশু সিজাদ মদিনা সড়কের পাশে অবস্থিত ইব্রাহিমের ঘেরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে রাস্তার পাশে থাকা পথচারী ও স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ঘেরের পানিতে নেমে তল্লাশি চালিয়ে সিজাদকে উদ্ধার করে। উদ্ধারের পরপরই তাকে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক  সিজাদকে মৃত বলে ঘোষণা করেন। নিহত  শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। ঘটনার পর থেকে নিহতের পরিবারের সদস্যদের মধ্যে এবং  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফুটফুটে সন্তানকে হারিয়ে মা-বাবা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ