খুলনা | সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

নগরীর টপ চয়েজ ক্লিনিকে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০২:০১ এ.এম | ২৯ জুন ২০২৬


নগরীর শামসুর রহমান রোডের টপ চয়েজ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চরম অব্যবস্থাপনা ও চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের বাসিন্দা মোঃ মোস্তফা সেখ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৩ মে সন্ধ্যায় তার ছোট বোন আজমিরা বেগম (৪৮) এর পেটে যন্ত্রণা হয়। এসময় সেবিকা মাহমুদা আক্তার লাবনীকে বাসায় এনে চিসিৎসা নিলেও সুস্থ না হওয়ায় তার পরামর্শ মতো ২৫ মে বেলা ১১টার দিকে টপ চয়েজ ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে ডাক্তার দেখানো হয় আজমিরা বেগমকে। ওইদিন রাত সোয়া ৩টার দিকে বলে তাকে অন্য হাসপাতালের আইসিইউতে নিতে হবে। দ্রুত অন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ