খুলনা | সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা

শহীদ হুমায়ূন কবীর বালু ছিলেন দল মতের উর্ধ্বে সাংবাদিকদের আশ্রয়স্থল

খবর বিজ্ঞপ্তি |
০২:০৪ এ.এম | ২৯ জুন ২০২৬


শহীদ হুমায়ূন কবীর বালু ছিলেন একজন কিংবদন্তী সাংবাদিক। দল-মতের উর্ধ্বে উঠে তিনি সাংবাদিকদের নিজের পরিবারের সদস্য মনে করতেন। মিশতেন আপন ভাইয়ের মত। মানুষ হিসেবে সদালাপী ও বন্ধু বৎসল বালু রাগীও ছিলেন। কাউকে ধমক দিলে পরে আবার তিনি বুকে টেনে নিতেন। তিনি সাংবাদিকদের বিপদে সবার আগে ছুটে যেতেন। তিনি ছিলেন সাংবাদিকদের আশ্রয়স্থল।
রোববার বিকেলে দৈনিক জন্মভূমি ভবনে অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জন্মভূমি ও দৈনিক রাজপথের দাবী পত্রিকার সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, শহীদ হুমায়ূন কবীর বালুর ২২তম হত্যা বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। 
বক্তারা আরো বলেন, সে সময় এ অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো এবং খুনি এরাশাদ শিকদারের অপরাধমূলক কর্মকান্ড নিয়ে দৈনিক জন্মভূমি ও রাজপথের দাবী পত্রিকায় সংবাদিকরা ফ্রি স্টাইলে লিখতেন। সাংবাদিক হুমায়ূন কবীর বালু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। খুলনা বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে প্রেসক্লাবের উদ্যোগে যে নাগরিক কমিটি গঠিত হয়েছিল, তিনি সেই কমিটির আহবায়ক ছিলেন। এসময় বক্তারা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সাংবাদিকদের দেশ ও জাতীর কল্যানে কাজ করার আহবান জানান। বক্তারা সাংবাদিক বালুর বর্ণাঢ্য কর্মজীবন ও সাহসী কর্মকান্ড শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
দৈনিক জন্মভূমির যুগ্ম-সম্পাদক মুহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে ও উপ-সম্পাদক সোহরাব হোসেনের পরিচালনা স্মরণ সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, মোতাহার রহমান বাবু, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান মোল্লা, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, আমার একুশে পত্রিকার সম্পাদক, আতিয়ার পারভেজ মাহমুদুল হাসান সোহেল,  নাগরিক নেতা বাবুল হাওলাদার, নাজমুল করিম তুষার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, মহেন্দ্রনাথ সেন, রকিব উদ্দীন পান্নু, খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান,  এইচ এম শামীমুজ্জামান, সুনীল দাস, বিমল সাহা, নুরুল আমিন, রাজু আহম্মেদ, রামিম, আবুল বাশার, বিধান রায়, এস এম মারুফ হোসেন, ওমর ফারুক কচি প্রমুখ এছাড়া জন্মভূমি পরিবারের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ