খুলনা | সোমবার | ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

জনগণের ভাগ্য উন্নয়নই বিএনপি’র রাজনীতির মূল লক্ষ্য : এমপি হেলাল

রূপসা প্রতিনিধি |
০২:০৭ এ.এম | ২৯ জুন ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনে গঠিত বিএনপি সরকার দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্র“তি বাস্তবায়নই সরকারের প্রধান অঙ্গীকার। প্রধানমন্ত্রী  তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে জনগণের সেবা করার জন্য, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়। তাই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি গত শুক্রবার রাতে আইচগাতী ইউনিয়নের দেয়াড়া-যুগিহাটি-শোলপুর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি  বলেন, দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়নের সুফল পৌঁছে দিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ঠিক তেমনি রূপসার জনগণের কষ্ট লাঘব এবং জীবনমান উন্নয়নই আমার মূল লক্ষ্য। এজন্য জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদের সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতার ধারাকে আরও বেগবান করতে সরকার সকল শ্রেণি- পেশার মানুষের সহযোগিতা কামনা করছে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, জাতীয় ঐক্য, সম্প্রীতি এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের আস্থা ধরে রাখতে নিয়মিত গণসংযোগ, মতবিনিময় এবং জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইচগাতী ইমাম পরিষদের আহবায়ক মাওঃ মাহবুবুর রহমান, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, বিএনপি’র সদস্য আনিসুজ্জামান আনিস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল সাহা, জেলা বিএনপি’র সদস্য আরিফুর রহমান আরিফ, শেখ আজগর আলী, শাহানুর রহমান আরজু, নাজমুস সাকিব পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, হাফেজ মাওঃ শাহা-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি আঃ রহমান এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা আলতাফ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহানাজ ইসলাম, বিএনপি নেতা এস এম আবু সাঈদ, শফিকুল ইসলাম শফিক, শাহাবুদ্দিন লাভু, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, ইমতিয়াজ আলী সুজন, ইন্দ্রজিত চক্রবর্তী, কামাল, মাসুদ, ওমর ফারুক প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ