খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৪৫ জন

খবর প্রতিবেদন |
০৩:৫৫ পি.এম | ২৯ জুন ২০২৬

 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। নতুন আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে র‍্যাশসহ উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া রোগের বিস্তার ঠেকাতে আক্রান্তদের আলাদা রাখা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

প্রিন্ট

আরও সংবাদ