খুলনা | মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

ফাইনালে কারা যাবে, কী বলছে সুপারকম্পিউটার?

ক্রীড়া প্রতিবেদক |
০৫:১৪ পি.এম | ২৯ জুন ২০২৬


কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব। এরই মধ্যে ফাইনালে যাওয়ার সম্ভাবনা কোন দুই দলের বেশি তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে ‘অপটা অ্যানালিস্টের’ সুপারকম্পিউটার।

ইতোমধ্যে নকআউটের প্রথম ম্যাচে এই সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী মিলে গেছে। এটি রাউন্ড অব থার্টি টুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের কথা বলেছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলতে জায়গা করে নিয়েছে কানাডা। সুপারকম্পিউটারটি এবার ফাইনাল নিয়েও পূর্বাভাস দিয়েছে।

সুপারকম্পিউটারের পূর্বাভাস বলছে, ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ। আর ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৮.৭ শতাংশ। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ শতাংশ। যদিও ট্রফি ছোঁয়ার চূড়ান্ত মুহূর্তে কিছুটা এগিয়ে কিলিয়ান এমবাপ্পেরা।

তালিকার তৃতীয় স্থানে আছে স্পেন, যাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৩.৫ শতাংশ। এরপর চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৯.৭ শতাংশ। পঞ্চম স্থানে আছে ব্রাজিল। নেইমার–ভিনিসিয়ুসদের ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা ৬.৫ শতাংশ।

এছাড়া নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, পর্তুগালের ৪.৭ শতাংশ , জার্মানির ৪.৪ শতাংশ, কলম্বিয়ার ৩.২ শতাংশ, নরওয়ে ৩ শতাংশ, যুক্তরাষ্ট্র ২.৫% শতাংশ এবং সুইজারল্যান্ড ২.২ শতাংশ।

প্রিন্ট

আরও সংবাদ