খুলনা | মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটে মাসব্যাপী সাঁতার, ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণ সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক |
০১:২২ এ.এম | ৩০ জুন ২০২৬


বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী সাঁতার, ফুটবল ও এ্যাথলেটিক্স গতকাল সোমবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। 
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনটি ইভেন্টে ৪০ জন করে মোট ১২০ জন অনূর্ধ্ব ১৫ বালক-বালিকাকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদে খেলোয়াড়দের প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। গত ২ এপ্রিল এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছিল।  প্রত্যেকটা প্রশিক্ষণে ২১টি সেসনে বিভক্ত করে প্রশিক্ষণ প্রদান করা হয়।  এ্যাথলেটিক্স প্রশিক্ষণে খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ ও সাবেক জাতীয় ক্রীড়াবিদ মাহবুবুর রহমান, বুলবুলি খাতুন ও এস কে সফরুল হক, ফুটবলে সাইফুল ইসলাম ও সাঁতারে যতীন্দ্রনাথ বিশ্বাস কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া সমাপনী অনুষ্ঠানে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার জন্য বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের খেলোয়াড়দের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ