খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩

আবাসিক হোটেলে পুলিশের অভিযান, দুই অভিনেত্রী উদ্ধার

খবর বিনোদন |
০৩:১৯ পি.এম | ৩০ জুন ২০২৬


ভারতের মুম্বাইয়ের গিরগাঁও এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে হাই-প্রোফাইল দেহব্যবসা চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। অভিযানের সময় দুই অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুই নারীর মধ্যে একজন মারাঠি সিনেমার অভিনেত্রী। অন্যজন বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপাশি বলিউডের বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে কাজ করেছেন। নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাঁদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগী হিসেবে উদ্ধার করা হয়েছে। তাঁদেরকে ভয় দেখিয়ে বা আর্থিক প্রলোভন দিয়ে এ কাজে বাধ্য করা হয়েছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।

এদিকে, গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। একাধিক তারকার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। অভিযানের সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা, তিনি দালাল হিসেবে কাজ করতেন। অভিযুক্ত ওই ব্যক্তি অবৈধ কার্যকলাপ পরিচালনা করতেন।

তদন্তকারী কর্মকর্তারা এখন এই চক্রের আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন এবং জড়িতদের জিজ্ঞাসাবাদ করছেন। দেহব্যবসার বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা ছিল কি না, তা জানতে তাদেরও তদন্তের আওতায় আনা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ