খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩

থামছেই না হামের প্রকোপ, একদিনে আরও ২ প্রাণহানি

খবর প্রতিবেদন |
০৫:৫৩ পি.এম | ৩০ জুন ২০২৬

 

সারাদেশে হামের প্রকোপ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৭০ জন হামে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১১৪ জনের শরীরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে ৮৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় নিশ্চিত হামরোগী পাওয়া গেছে ১১৪ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ৮৪ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮০ হাজার ৯৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে ৬২৫ জনে দাঁড়িয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন।

প্রিন্ট

আরও সংবাদ