খুলনা | বুধবার | ০১ জুলাই ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ কমিটি গঠন

চিতলমারী প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ৩০ জুন ২০২৬


বাগেরহাটের চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শোয়েব হোসেন গাজী ও সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত অনুমোদিত কমিটি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 
পূর্ণাঙ্গ কমিটিতে বাজারের ব্যবসায়ী মনিরুল ইসলমাকে সিনিয়র সহ-সভাপতি এবং শেখ নোয়াব আলী, সোহেল সুতান মানু, গৌর ঘোষ ও প্রবীর সাহাকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া কমিটিতে তিনজন সহ-সাধারন সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন সহ-দপ্তর সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন মহিলা বিষয়ক সম্পাদক ও ১৪ জন ব্যবসায়ীকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা সোমবার রাত ৮ টায় স্থানীয় কার্যালয়ে প্রথম সভা করেছেন। দীর্ঘ ১৭ বছর পর গত বছরের ২৮ নভেম্বর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মোঃ শোয়েব হোসেন গাজী সভাপতি, শেখ আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক, মোঃ রাসেল মাহবুব সাংগঠনিক সম্পাদক, সৈয়দ সিব্বির হাসান দপ্তর সম্পাদক ও মোঃ রাজু তালুকদার কোষাধ্যক্ষ নির্বাচিত হন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও চিতলমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এ নির্বাচন পরিচালনা করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭ টায় বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সেই ঘোষণার সাত মাস পর এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো। 

প্রিন্ট

আরও সংবাদ