খুলনা | বুধবার | ০১ জুলাই ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

মহানগর ছাত্রশিবিরের ষান্মাসিক থানা রিপোর্ট পর্যালোচনা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৫ এ.এম | ০১ জুলাই ২০২৬


মহানগর জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেছেন, দেশ ও জাতির নেতৃত্বের ঘাটতি পূরণে ছাত্রশিবিরকে  নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্ব তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মহানগর ছাত্রশিবির আয়োজিত ষান্মাসিক থানা রিপোর্ট পর্যালোচনা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরীর শহীদ মুন্সী আব্দুল হালিম মিলনায়তনে থানাসমূহের ষান্মাসিক রিপোর্ট পর্যালোচনা অধিবেশনের আয়োজন করে মহানগর ছাত্রশিবির।
মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় আহমেদ সালেহীন, কামরুল হাসান, এসএম বেলাল হোসেন, আব্দুর রশিদ, ফারহান তূর্য, ইমরানুল হক, সেলিম হোসেন, গোলাম মুয়িজ্জু, জে আই সাবিত, আদনান মলি¬ক যুবরাজ, সুলাইমান আবিদ, হযরত আলী, হাবিবুল¬াহ রাজু, হাফেজ নাঈম হোসাইন, হামজাসহ মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ