খুলনা | বুধবার | ০১ জুলাই ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে নারী-শিশুসহ আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ০১ জুলাই ২০২৬


গোপালগঞ্জে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নৃপেন চন্দ্র দাস বলেন, পিরোজপুর থেকে ঢাকাগামী সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাস সোনাসুর এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং নারী-শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
 

প্রিন্ট

আরও সংবাদ