খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩

নেদারল্যান্ডসে ‘বাংলাদেশ : ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ সেমিনারে খুবি’র অংশগ্রহণ

খুবি প্রতিনিধি |
০২:০০ এ.এম | ০১ জুলাই ২০২৬


নেদারল্যান্ডসের উট্রেখট ইউনিভার্সিটি এবং ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চ-এর সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা গড়ে উঠেছে। ‘কালচার্স অব এডাপটেশন নেটওয়ার্ক (সিএএন)’ নামের এই উদ্যোগের মাধ্যমে গত বছর থেকে বাংলাদেশের উপক‚লীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তন, অভিযোজন, জীবিকা, অভিবাসন ও সামাজিক সহনশীলতা নিয়ে শিক্ষা ও গবেষণায় যৌথ কার্যক্রম পরিচালিত হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে উট্রেখট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ মল্লিকের উদ্যোগ ও সহযোগিতায় এ আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমানে সিএএনের অন্যতম স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে।
এই সহযোগিতার অংশ হিসেবে সিএএনের উদ্যোগে নেদারল্যান্ডসের উট্রেখট ইউনিভার্সিটিতে ৩০ জুন থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ: ক্লাইমেট এন্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সেমিনার, চলবে ১ জুলাই পর্যন্ত । এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাপলা সিংহ। গতকাল মঙ্গলবার সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।  উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ. ই. ফাইয়াজ মুর্শিদ কাজী, উট্রেখট ইউনিভার্সিটির জিওসায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ. উইজেল, এনডব্লিউও এডিএম ল্যাব কর্মসূচির লিলিয়ান স্বিরের এবং উট্রেখট ইউনিভার্সিটির এসজিপিএল বিভাগের প্রধান প্রফেসর ড. ই. বুইটেলার।
এডিএম ল্যাবের চারটি গবেষণা প্রকল্পের ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চের সৈয়দ মুস্তাফা ও স্যামুয়েল জনসন সুতান্তো এবং উট্রেখট ইউনিভার্সিটির ফ্রান্সেস ডান ও ড. বিশ্বজিৎ মল্লিক। এসব প্রকল্পের অধিকাংশের সঙ্গেই খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্পৃক্ত রয়েছেন। এছাড়া সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাপলা সিংহ একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন।
দুই দিনব্যাপী এ সেমিনারে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, অভিযোজন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে ৩২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে। বাংলাদেশকে কেন্দ্র করে ইউরোপভিত্তিক গবেষকরাও তাঁদের গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা তুলে ধরছেন। এতে বাংলাদেশ, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
সেমিনার শেষে আগামী ৬ থেকে ১০ জুলাই একই বিশ্ববিদ্যালয়ে একটি সামার স্কুল অনুষ্ঠিত হবে। এতে জলবায়ু পরিবর্তন, উপক‚লীয় বাস্তুতন্ত্র, অভিযোজন কৌশল ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বিষয়ে তাত্তি¡ক ও ব্যবহারিক প্রশিক্ষণ, কর্মশালা এবং মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালিত হবে। সামার স্কুলে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এবং প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান গেস্ট লেকচারার হিসেবে লেকচার প্রদান করবেন।

প্রিন্ট

আরও সংবাদ