খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩

‘নগরীতে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মশকমুক্ত করার চেষ্টা করছে কেসিসি’

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ০১ জুলাই ২০২৬


নগরীর নতুন বাজার আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের উদ্যোগে ২২নং ওয়ার্ড এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কেসিসি প্রশাসক আরো বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা সাধারণত সকালবেলা আক্রমণ করে থাকে। সে কারণে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি মশকমুক্ত করার চেষ্টা করছি। বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযান একদিকে যেমন ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার করবে অন্যদিকে ড্রেনসমূহের পানি প্রবাহ বাড়বে। ফলে জলাবদ্ধতা থেকেও মুক্তি পাওয়া যাবে। প্রশাসক কেসিসি’র এ বিশেষ পরিচ্ছন্ন অভিযানে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং সবুজ নগরী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণের আহŸান জানান। প্রশাসক মাদ্রাসা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং এলাকাবাসীর মাঝে গাছের চারা বিতরণ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ২২নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, সমাজসেবক ইউসুফ হারুন মজনু, তরিকুল্লাহ খান, জাহিদ কামাল টিটু, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম লিটন, খান মঈনুল হাসান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২৯নং ওয়ার্ডের লোয়ার যশোর রোড ও হাজী মহসিন রোড সংলগ্ন ড্রেনের পেড়িমাটি উত্তোলন, বর্জ্য ও পানি নিস্কাশন ব্যবস্থা এবং সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভিক্টোরিয়া ইনফ্যান্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সানফ্লাওয়ার স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ, মশক নিধন ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। 
পরিদর্শনকালে প্রশাসক স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান এবং যে কোন প্রয়োজনে কেসিসি’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমানসহ স্কুলের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ