খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩

চিতলমারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধি |
০৫:০৭ পি.এম | ০১ জুলাই ২০২৬

 
বাগেরহাটের চিতলমারীতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আমিনুল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা অঞ্চল পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মনিরুজ্জামান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিমাই মহন্ত, মশিউর রহমান, কৃষক অসীমা হীরা ও লিটন মন্ডল।  

কংগ্রেসে উপজেলার ৭টি ইউনিয়নের কৃষাণ-কৃষাণীরা অংশ গ্রহন করেন।  

 

প্রিন্ট

আরও সংবাদ