খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩

চিতলমারীতে কৃষকদের মাঝে রোপা আমন বীজ-সার বিতরণ

চিতলমারী প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ০১ জুলাই ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি স¤প্রসারণ দপ্তর থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান অতিথি হিসেবে এ সার বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ আমিনুল হক, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মনিরুজ্জামান ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হক উপস্থিত ছিলেন। এ মৌসুমে মোট ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। জনপ্রতি ৫ কেজি আমন ধানে বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ