খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা শুরু ৪ জুলাই

রূপসা প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ০২ জুলাই ২০২৬


খুলনা-৪ আসনের ১৫টি ইউনিয়নের অংশগ্রহণে আগামী ৪ জুলাই শনিবার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড মাঠে শুরু হতে যাচ্ছে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি থাকবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সদস্য সচিব  ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি এবং সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম।
এ উপলক্ষে বুধবার রূপসা উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা সদর টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু। রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, জেলা বিএনপি’র সদস্য আনিসুজ্জামান আনিস ও আছাফুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার, রয়েল আজম, সমাজ সেবক জাকির হোসেন জমাদ্দার, বিএনপি নেতা এস এম আবু সাঈদ, ইসমাইল হোসেন, হুমায়ুন কবীর, ইউনিয়ন বিএনপি নেতা এস এম আব্দুল মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার, ভারপ্রাপ্ত জিয়াউল ইসলাম বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, সেলিম রেজা, বাদশা জমাদ্দার, ফিরোজ মাহমুদ, শামীম হাসান, সৈয়দ মাহমুদ আলী, মোঃ সাজ্জাদ হোসেন, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, ফরহাদ হোসেন, জাহিদুল ইসলাম রবি, মিজানুর রহমান, তরিকুল ইসলাম রিপন, নাঈম আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন, কেরামত আলী, রাজু শেখ, ইব্রাহিম শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ