খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩

কেডিএ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ০২ জুলাই ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনাকে গতকাল বুধবার সকালে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব। গতকাল বুধবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলী বাবুর নেতৃত্বে নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মজীবন ও দায়িত্ব পালনের জন্য শুভ কামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি শেখ মনজুর হাসান অপু, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, ট্রেজারার কে এম আশরাফুল আলম নান্নু, নির্বাহী সদস্য সৈয়দ সাজ্জাদ আলী, কাদের, সোহেল মাহমুদ, শফিকুল ইসলাম তুহিন প্রমুখ। এ সময়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্রীড়াঙ্গনের উন্নয়ন, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ