খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩

নগরীর খালিশপুরে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ০২ জুলাই ২০২৬


নগরীর খালিশপুরে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার খুলনা বিশেষায়িত হাসপাতালের হেলথ ক্লাবে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।
বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে খালিশপুর থানা যুব বিভাগের উদ্যোগে খুলনা বিশেষায়িত হাসপাতালের হেলথ ক্লাবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন। যুব বিভাগের খালিশপুর থানা সভাপতি মানজারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ আনসারী, সমাজ কল্যাণ সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন ও খালিশপুর থানা সেক্রেটারি আব্দুল আউয়াল।
অন্যান্যের মধ্যে খালিশপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মাওলানা আরিফ বিল্লাহ, ৯নং ওয়ার্ডের আমীর বায়জিদ হোসেন, ১০নং ওয়ার্ডের আমীর মোহাম্মদ দেলোয়ার হোসেন, ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহসানুল্লাহ সিদ্দিক, খালিশপুর থানা যুব বিভাগের সেক্রেটারি ও ৮নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান, ১১নং ওয়ার্ডের সভাপতি আল কাউসার আমিন, ৭নং ওয়ার্ড আমীর মোহাম্মদ আলমগীর হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ