খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩

বিএনপি নেতা ময়েজ উদ্দিন চুন্নুর মাতার ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ০২ জুলাই ২০২৬


মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা এস এম ময়েজ উদ্দিন চুন্নু এবং হাসিবুর রহমান পান্নার মমতাময়ী মাতা (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সিপাড়া দ্বিতীয় লেনের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ এশা খুলনা জিলা স্কুল মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে বিএনপি নেতার মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আজিজুল বারী হেলাল এমপি, নগর বিএনপি’র সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা এবং মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন প্রমুখ। শোকবার্তায় নেতৃবৃন্দসহ থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সম্পাদকবৃন্দ করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ