খুলনা | বৃহস্পতিবার | ০২ জুলাই ২০২৬ | ১৭ আষাঢ় ১৪৩৩

ডেঙ্গুতে একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১৬৩

খবর প্রতিবেদন |
০১:৪৩ এ.এম | ০২ জুলাই ২০২৬


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দেশে একজন মারা গেছে এবং একই সময়ে আরও ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬, চট্টগ্রাম বিভাগে ২৭, ঢাকা বিভাগে ২৩, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭, খুলনা বিভাগে ২৪, ময়মনসিংহ বিভাগে ১৪ ও রাজশাহী বিভাগে চারজন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৬১ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত ৫ হাজার ৭৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৯ জন নারী। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি একজন নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রিন্ট

আরও সংবাদ