খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৮ এ.এম | ০৪ জুলাই ২০২৬


সাতক্ষীরার আশাশুনিতে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার খলিসানি গ্রামের এ ঘটনা ঘটে। নিহত লতিকা সরকার উপজেলার খলিশানি গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী। 
পারিবারিক সূত্রে জানা যায় লতিকা সরকার শুক্রবার দুপুরে ঘরে ফ্যানের সুইচ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক অঞ্জন কুমার চক্রবর্তী বলেন বিকেল চারটার দিকে ওই গৃহবধূকে হাসপাতালের জরুরী বিভাগ আনা হয়। হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুনার রশিদ মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ