খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়ায় শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ০৪ জুলাই ২০২৬


ডুমুরিয়ায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম (৫৭) নামে এক স্কুল শিক্ষকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 
মামলার এজাহার ও ভিকটিম পরিবারের সাথে কথা বলে জানা যায় সহকারী শিক্ষক নজরুল ইসলাম শেখ প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে বিভিন্ন সময়ে অনৈতিক আচরণ করে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে ওই ছাত্রীকে স্কুলে থাকা টিনসেটের একটি রুমে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা এক ছাত্রী দেখে ফেলে এবং মুহূর্তের মধ্যে বিষয়টি জানাজানি হলে ওই লম্পট শিক্ষক পালিয়ে যায়। মামলা তদন্ত কর্মকর্তা এসআই দীপন ঘোষ জানান আটক শিক্ষক নজরুল ইসলাম গোলনা গ্রামস্থ মৃত ঈমান আলী শেখের ছেলে। তাকে আটক করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান জানান এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। আটক শিক্ষকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ