খুলনা | সোমবার | ০৬ জুলাই ২০২৬ | ২১ আষাঢ় ১৪৩৩

রূপসা ফেরিঘাট সরেজমিন পরিদর্শনে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৪ এ.এম | ০৪ জুলাই ২০২৬


জনবহুল রূপসা ফেরিঘাটের (খেয়াঘাট) চরম দুরাবস্থা ও অনিয়মের সার্বিক চিত্র সরেজমিন পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ মহিদুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে তিনি তার দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে রূপসা ঘাটে আসেন। তিনি দীর্ঘসময় ঘাটের দু’পারের পন্টুন ও গ্যাংওয়ের করুণ দশা ঘুরে ঘুরে দেখেন। 
এ সময় চেয়ারম্যান ঘাটে চলাচলকারী যাত্রীদের সাথে কথা বলেন। যাত্রীরা ঘাটের দুরাবস্থার কথা বলতে গিয়ে ইজারাদারের লোকজনের দুর্ব্যবহার, অতিরিক্ত অর্থ আদায় ও গ্যাংওয়ের করুন চিত্রের কথা তুলে ধরেন। তিনি স্থানীয় কর্মকর্তাদের কাছে সার্বিক বিষয়ে জানতে চান এবং দ্রুততম সময়ের মধ্যে চরম ঝুঁকিপূর্ণ গ্যাংওয়ে অপসারন করে জনগনের সুবিধার্থে নতুন গ্যাংওয়ে স্থাপনের নির্দেশ দেন।   
পন্টুনে সময়ের খবরের এ প্রতিবেদকের সাথে আলাপকালে চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম ঘাটের দুর্দশা, ইজারাদারের অনিয়ম-দুর্নীতি-স্বেচ্ছাচারিতা ও পারাপারের যাত্রী হয়রানীর নানা বিষয় ধৈর্য্য সহকারে শোনেন এবং এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এ সময় চেয়ারম্যানের সাথে ছিলেন সদস্য প্রকৌশলী বিআইডব্লিউটিএ রকিবুল ইসলাম তালকুদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিআইডব্লিউটিএ মোঃ মজনু মিয়া ও মোঃ মিজানুর রহমান ভুইয়া, বিভাগীয় উপ-পরিচালক খুলনা মোঃ মাসুদ পারভেজ, যুগ্ম-পরিচালক মোঃ মাহফুজুল আলমসহ কর্মকর্তাবৃন্দ। 

প্রিন্ট

আরও সংবাদ