খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

সময়ের খবরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক |
০১:৪১ এ.এম | ০৪ জুলাই ২০২৬


১৭তম বর্ষে পদার্পণে সময়ের খবর কার্যালয়ে এসে সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলামের সাথে গতকাল শুক্রবার সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা প্রেসক্লাব, এমইউজে খুলনা, নগর স্বেচ্ছাসেবক দল, নগর পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বন্ধুর পথ পাড়ি দেয়া সময়ের খবর পাঠক-গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভাকাক্সক্ষী ও সংবাদকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন সম্পাদক। 
আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই সন্ধ্যায় বার্তা কক্ষে আনন্দের হিল্লোল বয়ে গেল শুভাকাক্সক্ষীদের পদচারণায়। সময়ের খবর’র উত্তরোত্তর প্রবৃদ্ধি ও কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ কামনা করেন আগতরা। 
সন্ধ্যায় ফুল হাতে আসেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন ও মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিমল সাহা, এনটিভি’র খুলনা প্রতিনিধি মুন্সী আবু তৈয়ব, কেইউজে’র আহবায়ক রকিব উদ্দিন পান্নু। 
অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, মফঃস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর, নিজস্ব প্রতিবেদক আল মাহমুদ প্রিন্স, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, সহ-সভাপতি এম এম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জল, নির্বাহী কমিটির সদস্য বাপ্পী খান, মোঃ হেলাল মোল্লা। দৈনিক দিনকাল’র খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার, ফকির শহিদুল ইসলাম, নাগরিক টিভি’র খুলনা জেলা প্রতিনিধি হাসানুর রহমান তানজির, খুলনায় কর্মরত তরুণ সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টি ফোর খুলনার স্টাফ রিপোর্টার ও খুলনা প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন সজল, বাংলাদেশ বেতার খুলনা মহানগর সংবাদদাতা নূরুল আমিন নূর, সময় টিভির তানজিম আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইসতি, যুগ্ম-আহবায়ক মাহমুদুল হক টিটু, সিফাত আহমেদ রিকি, মন্জুর শাহীন রুবেল, মিরাজ শাহীন শুভ, সংগঠনের সদর থানার সদস্য সচিব রায়হান বিন কামাল, ২৩ নং ওয়ার্ড প্রস্তাবিত সদস্য সচিব সালাউদ্দিন কালে, রিয়াজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ^জিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, গণসংযোগ সম্পাদক বিমল সাহা, সহ-গণসংযোগ সম্পাদক রবিন দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য অলোক কুমার দে, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার শেখ আব্দুল হামিদ, রিংটন মন্ডল, সময়ের খবর অনলাইন ইনচার্জ ইমরান খান, সময়ের খবর মাল্টিমিডিয়া ক্যামেরাপারসন এম এ সাদি। এছাড়া উদীয়মান যুব সমাজের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান। এ সময় যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল, যুগ্ম-সম্পাদক ইমতিয়াজ ইসলাম রকি, ক্রীড়া সম্পাদক শাফিন আল মামুন, দপ্তর সম্পাদক শেখ ফারদিন হোসেন আলিফ, আইসিটি সম্পাদক নাহিন গাজী উৎসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ