খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

ইন্ডিয়ান ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য হাইকমিশনের বিশেষ বার্তা

খবর প্রতিবেদন |
০১:৫৭ এ.এম | ০৪ জুলাই ২০২৬


দীর্ঘসময় ধরে বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। এরপর থেকেই ভারতীয় ভিসা কেন্দ্রগুলোয় বাংলাদেশিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রাথমিকভাবে খুলনা, ঢাকা, সিলেট, রাজশাহী ও সিলেট থেকে ট্যুরিস্ট বা পর্যটন ভিসার আবেদন নেয়া হচ্ছে। এই অবস্থায় ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। শুক্রবার দুপুরে এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় আমরা সত্যিই উৎসাহিত। আমরা আমাদের ভিসা পরিষেবাগুলো বিস্তৃতকরণ ও আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি। এই সময়ে আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
হাইকমিশনের বিশেষ বার্তায় আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্র“তিবদ্ধ।
উল্লেখ্য, প্রায় ২ বছর পর গত ২৮ জুন থেকে আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে আবেদন নেয়া হচ্ছে। তবে পর্যায়ক্রমে অন্যান্য শহরের ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এই কার্যক্রম চালু হবে।

প্রিন্ট

আরও সংবাদ