খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

সাদা পাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

খবর প্রতিবেদন |
০২:০৬ এ.এম | ০৪ জুলাই ২০২৬


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে ধলাই নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া  ডাঃ সুব্রত সাহার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ধলাই নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় দুই কিশোর নৌকাযোগে সেটি তীরে নিয়ে আসে। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে লাশটি কোম্পানীগঞ্জ থানার হেফাজতে নেয়। নিহত ডাঃ সুব্রত সাহা ল²ীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরতে এসেছিলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সাদা পাথরের জিরো পয়েন্ট এলাকায় ধলাই নদীতে সাঁতার কাটতে নেমে তিনি নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পাথর পর্যটনকেন্দ্রে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় চার বন্ধু গোসল করতে নদীতে নামেন। একপর্যায়ে তারা প্রবল গ্রোতে পড়ে যান। তাদের মধ্যে দু’জন তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত সাহা স্রোতের তোড়ে তলিয়ে যান। পরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, নিখোঁজের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। ধলাই নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে অন্ধকার নেমে আসায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থগিত করা হয়। শুক্রবার সকালে নদীতে লাশ ভেসে ওঠে।

প্রিন্ট

আরও সংবাদ