খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

এনটিভি’র ২৪বর্ষে পদার্পণ, নানা অনুষ্ঠানে উদযাপিত খুলনায়

খবর বিজ্ঞপ্তি |
০২:২১ এ.এম | ০৪ জুলাই ২০২৬


এনটিভি ২৩ পেরিয়ে ২৪ বছরে পদার্পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক পেশাজীবী  সংগঠনসহ বিভিন্ন পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান এনটিভি খুলনা ব্যুরোকে। গতকাল শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবে এই অনুষ্ঠানে এনটিভি’র পক্ষে এই ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন মুহাম্মদ আবু তৈয়ব ।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কতৃর্পক্ষ-কেডিএ’র চেয়ারম্যান মহানগর বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্ষ প্রফেসর ড, হারুনুর রশিদ খান, কেএমপি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ, জেলা পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম, খুলনা পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মোঃ আবু সাইদ, মহানগর জামায়াতের অধ্যাপক মাহফুজুর রহমান, এনসিপি নেতা আহমেদ রাহাতসহ ১১ দলীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ফ্রোজেন ফুড এসোসিয়েশনের খুলনার সভাপতি শিল্পপতি তরিকুল ইসলাম জহির, খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বৃহত্তর খুলনা উন্নয়নের সরদার আবু তাহের, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলন্টন, টিভি রিপোর্টার ইউনিট নেতা মতিউর রহমান মতি, ফটো জার্নলিস্ট নেতা আনোয়ারুল ইসলাম কাজলসহ বিভিন্ন নেতৃবৃন্দ এনটিভির কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ