খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

সোনাডাঙ্গা থানায় জিডি

নগরীতে সোনাই বিবি নামে এক বাক প্রতিবন্ধী নিখোঁজ

নিজম্ব প্রতিবেদক |
০২:২২ এ.এম | ০৪ জুলাই ২০২৬


নগরীর সোনাডাঙ্গা থানাধীন নিউ মার্কেটের সামনে থেকে হোসনেয়ারা (৫২) নামে এক বাক প্রতিবন্ধী নিখোঁজ হয়েছেন। গত ৩০ জুন বেলা সাড়ে ১১টায় তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 
উদ্বিগ্ন পরিবারের সদস্যরা সময়ের খবর কার্যালয়ে এসে জানান বাক প্রতিতবন্ধী ২ সন্তানের জননী হোসনেয়ারা গত ৩০ জুন বরিশাল তার ছেলের বাসা থেকে বিআরটিসি বাসযোগে নিউমার্কেট এলাকায় এসে নামেন। এরপর থেকে তার কোন সন্ধান মিলছে না।  
নিখোঁজ নারীর পিতা সোহরাব মোল্লা ও মাতা মাজুবিবি। খালিশপুর প্লাটিনাম জুট মিলের পাশে তিনি বসবাস করেন। হারিয়ে যাওয়ার সময় খয়েরি রংঙের বোরকা পরিহিত ছিল। তার গায়ের বঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার। যদি কোনো সহৃদয়বান তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৮৬৬-৯১৮২১৩, ০১৯৮৪-৮৬৪৩৭৮ নাম্বারে জানানোর জন্য বিশেষ অনুরোধ করেছেন স্বজনরা। জিডির বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার এস আই মোঃ মিকাইল হোসেন বলেন এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে বার্তা পাঠানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ