খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়ার আটলিয়ায় দুর্গা মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় লবি

‘সনাতনী হিসেবে নিজেকে সংখ্যালঘু মনে করবেন না, কারো রক্ত চক্ষুকে ভয় করবেন না’

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:২৪ এ.এম | ০৪ জুলাই ২০২৬


খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন সনাতনী ভাই-বোনদের কাছে আমি  ঋণী। আজ আমি প্রধান অতিথি ও সংসদ সদস্য হতে পেরেছি আপনাদের জন্য। আপনারা সনাতনীরা ভোট দিয়েছিলেন বলেই আমি এমপি। এ ঋণ আমি কোন দিন ভুলবো না। আজীবন আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমার সঙ্গে মন খুলে কথা বলবেন। সনাতনী হিসেবে নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। বুক ফুলিয়ে চলবেন। কারো রক্ত চক্ষুকে ভয় করবেন না। আমি জানি, হিন্দু অধ্যুষিত এলাকায় এসে অনেকেই প্রভাব দেখাতে চায়। কিন্তু আমি বলে গেলাম, এ ধরনের আচারণ আমার দলীয় কেউ, আমার কোন আত্মীয়, এমনকি আমার আপন ভাইও হলে আপনারা তাকে ভয় পাবেন না। উপযুক্ত জবাব দিয়ে দিবেন। এছাড়া তিনি আরও বলেন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির শ্মশান, খেলার মাঠ যা যা দরকার আমাকে জানান। আমি কথা দিচ্ছি, আমি এগুলো করে দিব। শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের সুন্দরবুনিয়া বিজ সংলগ্ন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি নেতা সরদার আব্দুল মালেক ও গাজী আব্দুল হালিম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা সরদার দৌলত হোসেন, হেমায়েত রদিদ খান, আব্দুর রব আকুঞ্জি, এফ এম রফিকুল ইসলাম, ইট ভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জমাদ্দার, রঞ্জন সরদার, আমিন উদ্দিন, পুষ্পক সরদার, তৌফিকুল ইসলাম, শিশির কুমার মন্ডল, যুবদল নেতা সরদার বিল্লাল হোসেন,অজিত কুমার সরদার, শিক্ষক শংকর মন্ডল, প্রধান শিক্ষক বিধান জোদ্দার, বিষ্ণুপদ মন্ডল, কুমারের মন্ডল, বাসন্তী রানী, আব্দুল শেখ আব্দুল কাদের, শেখ আবু সাহামা, বিবেক মন্ডল কুমারেশ মন্ডল প্রমুখ।
সন্ধ্যায় মাদারতলা বাজার কমিটির (নব নির্বাচিত) নেতৃবৃন্দের উদ্যোগ সংবর্ধনা ও পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলি আসগার লবি। বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি স্বপন মিস্ত্রীর সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু, জি এম মিজানুর রহমান লিটন, আহম্মদ আলী ফকির, শেখ আব্দুল গাফফার, খান আছাদুজ্জামান মিন্টু, আবুল কাশেম মোল্লা, অরুণ গোলদার, ডাঃ আলমগীর হোসেন, এড. নিউটন মন্ডল, রাজীব গোলদার, শেখ জুয়েল, মইন বাগাতি, তরিকুল ইসলাম লাবু, প্রদীপ সানা প্রমুখ। অপর দিকে চুকনগরে দলীয় কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি।

প্রিন্ট

আরও সংবাদ