খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

রূপসায় পল্লী উন্নয়ন দিবসের আলোচনায় হেলাল

সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না

রূপসা প্রতিনিধি |
০২:২৫ এ.এম | ০৪ জুলাই ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে হবে। এছাড়া সহজ শর্তে ঋণ নিশ্চিত করা, কৃষি সহায়তা প্রকৃত কৃষকের হাতে পৌঁছে দিতে হবে। কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। মাঠের কৃষক ভালো থাকলে দেশের অর্থনীতিও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার, বীজ, কৃষি উপকরণ, ঋণসহ সরকারি সহায়তা যেন কোনো মধ্যস্বত্বভোগী বা প্রভাবশালীর হাতে না গিয়ে প্রকৃত কৃষকের কাছে পৌঁছায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষকের অধিকার রক্ষার পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে স্থানীয়ভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি গতকাল শুক্রবার বিকেলে রূপসা উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস সফল করার লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রূপসা আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
তিনি বলেন বিএনপি এমন একটি সংগঠন যাদের নেতা-কর্মীর জনগণের জবাবদিহিতায় বিশ্বাসি। সরকারি উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। রাস্তা-ঘাট, সেচ ব্যবস্থা ও অন্যান্য উন্নয়ন কাজ নির্ধারিত সিডিউল অনুযায়ী সম্পন্ন করতে হবে। কোথাও অনিয়ম বা নিম্নমানের কাজ হলে তা বন্ধ করে ব্যবস্থা নিতে হবে। জনগণের অর্থের অপচয় কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। 
তিন বলেন কৃষকদের কথা চিন্তা করে পল্লী উন্নয়ন বোর্ড  বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সমবায়ের মাধ্যমে কৃষকদের ঋণ প্রদান ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার সেই উদ্যোগ আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগাতে হবে এবং পরিবারের প্রতিটি সন্তানের নামে অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে।  কৃষি ও পরিবেশ একে অপরের পরিপূরক। পরিবেশ রক্ষা ছাড়া টেকসই কৃষি সম্ভব নয়। তাই বৃক্ষরোপণে কৃষকসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, রূপসা উপজেলা আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। কৃষক সমাবেশে স্বাগত বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ। রূপসা ইউসিসিএ লিমিটেডের সভাপতি হাসিবুর রহমান বাবুল লস্করের সভাপতিত্বে এবং ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, সমবায়ী এড. সুশীল কুমার পাল, তাইজুল শেখ, ধিমান দাস, অমেলা শিকদার প্রমুখ বক্তব্য রাখেন। 
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার বিশ্বাস, খুলনা জেলা আরিফুর রহমান আরিফ, মোল্লা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা হুমায়ূন কবীর, এস এম সবুর রাজীব, এস এম আঃ মালেক, মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম, আজিজুল ইসলাম নন্দু, মনিরা বেগম, শারমিন আক্তার আঁখি, খন্দকার শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, শামীম হাসান, সরদার শিহাব, ফিরোজ মাহমুদ, মহিতোষ ভট্টাচার্য, আমিনুল ইসলাম তারেক, জহিরুল হক শারাদ, তরিকুল ইসলাম রিপন, মনিশংকর রায়, এসএম আবু সাঈদ, নাঈম আহম্মেদ, মঞ্জু শিকারি, জাহাঙ্গীর হোসেন, ওমর ফারুক প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ