খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

খুলনা সাংবাদিক ইউনিয়নের নামে কল্পিত নির্বাচন, বিষ্ময় সদস্যরা

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ০৪ জুলাই ২০২৬


খুলনা সাংবাদিক ইউনিয়নের নাম ব্যবহার করে একটি ‘কল্পিত নির্বাচন’ আয়োজন এবং অবৈধভাবে কমিটি গঠনের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিষ্ময় প্রকাশ করেছেন সংগঠনটির বর্তমান নির্বাহী কমিটি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন স¤প্রতি ইউনিয়নের কতিপয় সদস্য খুলনা সাংবাদিক ইউনিয়নের নাম ব্যবহার করে কথিত নির্বাচন সম্পন্ন করে একটি মনগড়া কমিটি ঘোষণা করেছেন। এ সংক্রান্ত সংবাদ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তবে এসব কর্মকান্ড সম্পূর্ণ অবৈধ, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, খুলনা সাংবাদিক ইউনিয়নের কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং একতরফাভাবে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় কোনো বৈধ কমিটিও গঠিত হয়নি। একটি চক্র নিজেদের অপকর্ম আড়াল করতে খুলনা সাংবাদিক ইউনিয়নের নাম ও পদ-পদবি ব্যবহার করছে বলে অভিযোগ করা হয়।
নেতৃবৃন্দ জানান, খুলনা সাংবাদিক ইউনিয়ন ইতোমধ্যে গত ২০ জুন দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সাধারণ সদস্যরা উৎসাহের সঙ্গে নির্বাচনের অপেক্ষায় রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, খুলনা সাংবাদিক ইউনিয়ন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের অধিকার আদায়ের একটি ঐতিহ্যবাহী সংগঠন। সংগঠনটির নিজস্ব গঠনতন্ত্র রয়েছে। সেই গঠনতন্ত্র অনুসরণ না করে গোপনে কোন নির্বাচন আয়োজনের সুযোগ নেই। জনবিচ্ছিন্ন কয়েক জনবিতর্কিত সদস্য ইউনিয়নের নাম ব্যবহার করে তথাকথিত একটি নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন।
নেতৃবৃন্দ আরও দাবি করেন, কথিত এই নির্বাচনের স্থান, সময়, ভোটার তালিকা, তফসিল কিংবা নির্বাচন পরিচালনা কমিটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। শ্রম দপ্তর, খুলনায় একটি অসম্পূর্ণ  রেজুলেশন জমা দেওয়া হয়েছে। সেখানে কথিত একটি সভায় ৩২ জন সদস্যের উপস্থিতির স্বাক্ষর দেখানো হলেও সাধারণ সভার কোরামপূর্ণ হয়নি এবং কোন ভোটার তালিকাও সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়নি। এমনকি উপস্থিত সদস্যদের মধ্যে প্রায় অর্ধেকের স্বাক্ষর জাল করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২ জুলাই কোথায়, কখন এবং কিভাবে কথিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে ইউনিয়নের অধিকাংশ সদস্য কিছুই জানেন না। একটি পক্ষ পরিকল্পিতভাবে খুলনা সাংবাদিক ইউনিয়নে বিভাজন সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। এ ধরনের কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান। একই সাথে নেতৃবৃন্দ ইউনিয়নের সদস্যদের বিভ্রান্ত না হয়ে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণও স¤পৃক্ত থাকার আহবান জানান।
বিবৃতিদাতারা হলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের আহবায়ক রকিব উদ্দিন পান্নু এবং সদস্য বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাচান ও শেখ জাহিদুল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ