খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩

উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে মন্ত্রিপরিষদ সচিব

‘দেশের কোন উপজেলায় ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতাল নেই’

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০২:২৬ এ.এম | ০৪ জুলাই ২০২৬


মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেছেন, দেশের কোন উপজেলায় ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতাল নাই। চৌগাছাবাসির জন্য এটি একটি আশীর্বাদ। গরীর অসহায় মানুষেরা দেশের শীর্ষ ও আধুনিক চিকিৎসা সেবা এখন এই প্রতিষ্ঠান থেকেই পাবেন। দক্ষিণাঞ্চলের মানুষের এখন আর উন্নত চিকিৎসা সেবার আশায় বিদেশগামী হওয়ার প্রয়োজন নাই। সেবামূলক এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য আপামর জনসাধারণের চিকিৎসা সেবা প্রদান। তাই  একমাত্র সকলের সহযোগিতার মাধ্যমে এ হাসপাতালের প্রচার- প্রচারণাকে আরো বৃদ্ধি করা প্রয়োজন।
তিনি শুক্রবার হাসপাতালের অডিটোরিয়ামে যশোর জেলার চৌগাছা উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট ডাঃ আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসানুজ্জামান (রাহিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন শওকত, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার  সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা ও খুলনার সাবেক সিভিল সার্জন ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক বক্তৃতা করেন। পরে মন্ত্রিপরিষদ সচিব চৌগাছা সমিতি ঢাকা আয়োজিত অসহায় ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ফজলুল হক দাখিল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ