খুলনা | শনিবার | ০৪ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩

অবহেলা ও দুর্নীতিতে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত: স্বাস্থ্যমন্ত্রী

খবর প্রতিবেদন |
০৫:১০ পি.এম | ০৪ জুলাই ২০২৬

 

চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালে যে কোনো ধরনের অবহেলা ও দুর্নীতিতে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবহেলা ও দুর্নীতিতে ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না, চাকরিচ্যুত করা হবে। কাজ করতে হবে সততার সঙ্গে। দুর্নীতি, ঘুষ-বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দেব না।’

দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে জানিয়ে তিনি বলেন, ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।’

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্য খাতে এই বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটা ক্ষেত্রে আমরা নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যাতে জনগণের উন্নয়ন করা যায়। যাতে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।’

বাজেট নিয়ে তিনি বলেন, ‘আমাদের এবারের বাজেট কোনো টাকার বাজেট না, আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে।’

প্রিন্ট

আরও সংবাদ