খুলনা | রবিবার | ০৫ জুলাই ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩

‘গার্ড অব অনার’ প্রদান

বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাজী লিয়াকত আলীর ইন্তেকাল

চিতলমারী প্রতিনিধি |
০৫:৫১ পি.এম | ০৪ জুলাই ২০২৬


বাগেরহাটের চিতলমারী উপজেলার হাসপাতাল রোডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার হাজী মোঃ লিয়াকত আলী শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিংশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বাধ্যর্কজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ পুত্র, ৩ কণ্যা ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

এদিন বাদ আছর চিতলমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান ও পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

বাদ মাগরিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

মরহুম হাজী মোঃ লিয়াকত আলী শেখ চিতলমারী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকারিয়া মিলনের পিতা। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপি, উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রিন্ট

আরও সংবাদ